ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদরাসা ক্রিকেট চালুর পরিকল্পনা বিসিবির

#

০৮ অক্টোবর, ২০২৫,  5:27 PM

news image

স্কুল ক্রিকেটের পাশাপাশি এবার মাদরাসার শিক্ষার্থীদের ক্রিকেটে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই মাদরাসায় আলাদা ক্রিকেট টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে বোর্ড। গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে বিসিবির ‘সেলিব্রেশন নাইট’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন,‘এখনো বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমরা পরিকল্পনা করছি। কীভাবে এটি বাস্তবায়ন করা যায়, সেই চেষ্টা চলছে। আপাতত ছোট ফরম্যাটে করার চেষ্টা করছি। মাদ্রাসা ক্রিকেটের গুরুত্ব অনুধাবন করার কারণও ব্যাখ্যা করেন বিসিবি সভাপতি। তিনি বলেন,‘মাদরাসায় এখন লাখ লাখ ছাত্র আছে। তাদেরকে ক্রিকেটের ফ্যান বানাতে এবং সেখান থেকে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট আয়োজনের চিন্তা করছি।’ বুলবুল আরও জানান, তারা ক্রিকেটে সব বয়স ও সব সেক্টরের মানুষকে অন্তর্ভুক্ত করতে চান। জানা গেছে, মাদরাসায় ১০ ওভারের ক্রিকেট আয়োজিত হতে পারে। বিশেষভাবে, আসর থেকে মাগরিবের যে মধ্যবর্তী সময়টুকু পাওয়া যায়, সেই সময়ে এই টুর্নামেন্টগুলো আয়োজনের উদ্দেশ্য রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম