ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠে ফিরছে এনসিএল টি-টোয়েন্টি

#

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৫,  4:50 PM

news image

বৈরী আবহাওয়ার কারণে থমকে যাওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টি (এনসিএল) ফের মাঠে গড়াচ্ছে। ২৬ সেপ্টেম্বর টুর্নামেন্ট আবার শুরু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনাল হবে ১২ অক্টোবর। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হয়েছে এই টুর্নামেন্টের। ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রথমদিনে মাত্র পাঁচ ওভারের একটি ম্যাচ হয় বৃষ্টির বাধায়। টুর্নামেন্টের অপর ভেন্যু বগুড়ায় কোনো ম্যাচই হয়নি। অগত্যা রাজশাহী ও বগুড়া থেকে টুর্নামেন্ট সরিয়ে এনেছে বিসিবি। ২৬ সেপ্টেম্বর সিলেটের দুটি মাঠে হবে খেলা। আবহাওয়ার উন্নতি হলে অন্য ভেন্যুর কথা ভাবতে পারে বোর্ড। ২৪ সেপ্টেম্বর সিলেটে রিপোর্ট করবেন আট দলের ক্রিকেটাররা। পরেরদিন অনুশীলনের সুযোগ পাচ্ছে দলগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম