ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৬,  10:46 PM

news image

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিজ জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯জুলাই) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মালশন এলাকায় ওমরপুর মাঠে ওই কৃষকের মৃত্যু হয়। নিহত সাখাওয়াত হোসেন মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল মুঠোফোনে বলেন, এদিন সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম