ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিনিকল সমূহের সংকট নিরসনে বিএসএফআইসি-র সেমিনার: পণ্য বহুমুখীকরণ, কৃষিভিত্তিক শিল্পায়ন ও মিল চালুর বিষয়ে তাগিদ সালমান শাহকে হারানোর ৩০ বছর মাজারের খাদেমকে হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চীনে টানা বৃষ্টিতে ভূমিধস: নিহত ১, নিখোঁজ ১১ হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, গার্ড অব অনার গ্রহণ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ সাভারে এসআইকে পিটিয়ে হত্যা রোনালদো-এমবাপ্পেকে ছাড়িয়ে দ্রুততম ৩০০ হলান্ডের

মাজারের খাদেমকে হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

#

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  1:55 PM

news image

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (জেএমবি) সাত সদস্যের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন- জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী ও লিটন মিয়া ওরফে রফিক।


খালাস পাওয়া পাঁচ আসামি হলেন- জেএমবি সদস্য ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি এবং চান্দু মিয়া।


এর আগে এ হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রংপুরের বিশেষ জজ আদালত। একই সঙ্গে ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।


মামলার নথি অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন- জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন ওরফে রাহুল (৩০), সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩০), উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি (৩০), চান্দু মিয়া (২০)।


অন্যদিকে খালাসপ্রাপ্ত ছয়জন হলেন- জেএমবির সদস্য আবু সাঈদ (৩০), তৌফিকুল ইসলাম সবুজ (৩৫), সাদাত ওরফে রতন মিয়া (২৩), জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী (২৬), বাবুল আখতার ওরফে বাবুল মাস্টার (৩৫) ও রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫)।


১৩ আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন। তারা হলেন- চান্দু মিয়া ও রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন।


২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরিফের খাদেম রহমত আলীকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরদিন ১১ নভেম্বর তার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম