ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

মাউশির ডিজিকে আল্টিমেটাম

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  11:22 AM

news image

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পদত্যাগের হিড়িক লেগেছে সরকারি দপ্তরগুলোতে। ব্যতিক্রম শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, অধিদপ্তরের মাধ্যমিকসহ বিভিন্ন উইংয়ের পরিচালকরা। তারা এখনও আছেন বহাল তবিয়তে। এবার তাদেরও পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী, বুধবারের (২১ আগস্ট) মধ্যে মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ ও অন্যান্য পরিচালকরা পদত্যাগ না করলে বৃহস্পতিবার (২২ আগস্ট) অধিদপ্তর ঘেরাও করবেন বলে জানিয়েছেন তিনি। নেহাল আহমেদ সম্পর্কে সেলিম ভূঁইয়া বলেন, তিনি সরকারের মহাপরিচালক নন, আওয়ামী লীগের মহাপরিচালক ছিলেন। তাই স্বৈরাচার পতনের পর তাদের কোনো দোসর এখানে থাকতে পারে না। তার স্বেচ্ছায় চলে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেটি করেনি। তাই তার পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিলাম। তিনি জানান, শুধু নেহাল আহমেদ না, বেঁধে দেওয়া সময়ের মধ্যে অধিদপ্তরের মাধ্যমিকসহ বিভিন্ন উইংয়ের পরিচালকরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে পরের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার মাউশি ঘেরাও করা হবে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আজকের মধ্যে দুর্নীতিবাজ এসব কর্মকর্তারা পদত্যাগ না করলে অধিদপ্তর ঘেরাও করা হবে। শিক্ষা প্রশাসনে শিক্ষক-কর্মচারীদের প্রাপ্যতা নিশ্চিত করতে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অতিসত্বর পদত্যাগ করা জরুরি। আগের সরকারের লেজুড়বৃত্তি করা এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম