ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

মহিপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২২,  2:22 AM

news image

কলাপাড়ায়  মহিপুর থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে। রবিবার মধ্যেরাতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো: আবুল খায়ের এর নির্দেশক্রমে এস আই রাসেল সরদারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  মহিপুর গ্রামের হাকিম মোল্লার ছেলে নাসির মোল্লা (৪৫) ও সুধীরপুুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে সাকিল (২১) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাসির মোল্লার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাডাও মহিপুর বাজারের নৈশপ্রহরীদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো: আবুল খায়ের সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ এড়িয়ে তারা মাদক ব্যবসা করে আসছিলো। পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম