ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

মহানবী (সাঃ)-কে কটূক্তির জবাবে কাবুলে গুরুদুয়ারায় আইএসের হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২২,  3:16 PM

news image

আফগানিস্তানের কাবুলে শিখ উপাসনালয়ের কাছে বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন আইএস। তারা জানায়, মহানবী (সাঃ) কে নিয়ে ভারতীয় নেতার কটূক্তির জবাবে এ হামলা করে তারা। রোববার (১৯ জুন) একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এ ঘোষণা দেয় তারা।  শনিবার কাবুলের ব্যস্ত এলাকা পারওয়ানে গুরুদুয়ারা উপাসনালয়ে বোমা হামলায় নিহত হয় ২ জন। এ সময় গুলিও চালায় হামলাকারীরা। এ সময় সেখানে ৩০ জন উপস্থিত ছিলো বলে জানায় গুরুদুয়ারার এক কর্মকর্তা। ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, যে গুরুদুয়ারায় হামলা হয়েছে—তার নাম দশমেশ সাহিব গুরুদুয়ারা।

শনিবার সকালের দিকে এই হামলা ঘটে। ভারতের রাজনৈতিক দল বিজেপির জ্যেষ্ঠ নেতা মাঞ্জিন্দার সিং সিরসা ইতোমধ্যে দশমেশ সাহিব গুরুদুয়ারার প্রধান পুরোহিত গুরনাম সিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এএনআইকে সিরসা বলেন, অন্যান্য দিনের মতো শনিবার সকালেও ‘পারকাশ’ (শিখ ধর্মাবলম্বীদের সকাল বেলার প্রার্থনা) চলছিল গুরুদুয়ারাটিতে। এ সময় হঠাৎ কয়েকজন বন্দুকধারী গুরুদুয়ারায় ঢুকে পড়ে। গুরুদুয়ারায় ঢোকার আগেই ফটকের কাছে দাঁড়ানো প্রহরীকে গুলি করে হত্যা করেছিল তারা। ঢোকার পর আরেক প্রস্থ এলোপাথাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। তার কয়েক মিনিট পরই গুরুদুয়ারা সংলগ্ন এলাকায় পর পর দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সিরসা জানান, শনিবারের পারকাশের সময় গুরুদুয়ারার ভেতরে ২৫ থেকে ৩০ জন আফগান শিখ উপস্থিত ছিলেন। ফটকের কাছে বন্দুকের গুলির শব্দ শোনার পরই তারা ছোটাছুটি করে গুরুদুয়ারা থেকে বেরোনোর চেষ্টা করেন এবং ১০-১২ জন সেই চেষ্টায় সফলও হন; কিন্তু বাকিরা বের হওয়ার আগেই বন্দুকধারীরা উপস্থিত হয়। গুরনাম সিংয়ের বরাত দিয়ে এএনআইকে সিরসা জানান, যে দু’জন নিহত হয়েছেন, তারা দু’জনই বন্দুক হামলার শিকার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম