ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মহানবিকে কটূক্তি: সেই নুপুরের পাশে ভারতীয় ক্রিকেটার

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুন, ২০২২,  7:54 PM

news image

মুসলিম উম্মাহর নেতা মহানবি (সা.) কে নিয়ে কটূক্তি করা নুপুর শর্মার পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতীয় টিভি চ্যানেলে চলা এক টকশোতে মহানবি (সা.) নিয়ে কটূক্তি করেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সদস্য নুপুর শর্মা। সেই ঘটনার পর দল থেকে বহিস্কার করা হয়েছে নুপুরকে। এমন ঘটনার জন্য পরবর্তীতে ক্ষমাও চেয়েছিলেন বিজেপির সদ্য সাবেক হওয়া এই নেত্রী। তবে নিজেদের নেতাকে নিয়ে করা এমন কটূক্তি হজম করতে পারেনি মুসলিম সম্প্রদায়ের অনেকে। যার কারণে এখনো হত্যার হুমকি পেয়ে যাচ্ছেন নুপুর শর্মা। সামাজিক যোগাযোগের মাধ্যমেও নেটিজনরা ছেড়ে কথা বলছে না বিজেপির এই নেত্রীকে। এমন অবস্থায় বিজেপির বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীরকে পাশে পাচ্ছেন নুপুর। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বিবৃতিতে নুপুরকে সমর্থন করে টুইট করেছেন গম্ভীর। লেটস টলারেট ইনটলারেন্স হ্যাশট্যাগ দিয়ে গম্ভীর নিজের টুইটে লেখেন, ‘একজন নারী যে (তার কৃতকর্মের জন্য) ক্ষমা চেয়েছে তাকে দেশজুড়ে যেভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে সেগুলোর প্রতিক্রিয়ায় তথাকথিত ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের নীরবতা অবাক করছে।’ এদিকে এই টুইটের মাধ্যমে নুপুরের বিতর্কিত মন্তব্যগুলোর সঙ্গে একমত পোষণ করছেন কিনা এমন প্রশ্ন আসে গম্ভীরের সামনে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সেই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন,‘নুপুরের মন্তব্যগুলোকে কেউ সমর্থন করেনি। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সে নিজেও ক্ষমা চেয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম