ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

মস্কোয় হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৯৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২৪,  3:35 PM

news image

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ মার্চ) এই তথ্য দিয়েছে রুশ কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, রাশিয়া জানিয়েছে ক্রোকাস সিটি হলে শুক্রবার রাতের হামলায় নিহতের সংখ্যা ৯৩ জনে পৌঁছেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে রুশ তদন্ত কমিটি। হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ঘটনার পর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে রুশ বাহিনী। এদিকে মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার বদলা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, ‘সন্ত্রাসীরা শুধুমাত্র সন্ত্রাসের ভাষা বোঝে। যদি বলপ্রয়োগ করা না যায়, যদি সন্ত্রাসীদের হত্যা এবং তাদের পরিবার-স্বজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয়— তাহলে কোনো তদন্ত বা বিচার কাজে আসবে না। আমাদের সামনে আর কোনো উপায় নেই।’প্রসঙ্গত, প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে হামলা চালায় বন্দুকধারীরা। রুশ সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ফলে হলের ছাদও ধসে পড়েছে। ২০০৯ সালে চালু হওয়া একটি বিনোদন কেন্দ্রের একটা অংশ এই কনসার্ট হলটি। পুরো কমপ্লেক্সে একটি শপিং মল ও একটি হোটেলও রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম