ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুন, ২০২৬,  5:24 PM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। শনিবার হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স ১০ মাস। গত ২ জুন তাকে হামের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। এদিকে বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৯ শিশু। পে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম