ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মমেক হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২২,  5:33 PM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৬১ জনের। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। মহিউদ্দিন খান বলেন, মমেক হাসপাতালে করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। মারা যাওয়া অপর তিনজনের উপসর্গ ছিল।

করোনা ইউনিটের আইসিইউতে ৬ জনসহ মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ৫১ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম