ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মমেক করোনায় হাসপাতালে ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২২,  5:29 PM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫) ও নেত্রকোনা মদন উপজেলার রাশিয়া (৩৫) মারা গেছেন। 

এবং ময়মনসিংহ সদরের দিলীপ মিয়া (৭০) ও জামালপুর সদরের মনির হোসেন (৭০) করোনা উপসর্গে নিয়ে মারা যান। ডা. মহিউদ্দিন খান জানান, হাসপাতালে ১৪ জন নতুন ভর্তিসহ ৭৩ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন তিন জন। ১২ জন সুস্থ হয়েছেন। সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম