ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মমেকে কোভিড ইউনিটে একদিনে ৫ মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২২,  5:07 PM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষায় আরও ১১৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। শনিবার সকালে হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে একজন কোভিড আক্রান্ত ছিলেন। আর বাকিদের উপসর্গ ছিল। মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ডা. জাহেদুল ইসলাম (স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক-অবসরপ্রাপ্ত) (৬১), ঈশ্বরগঞ্জের মিম আক্তার (১৮), জামালপুর জেলার রঘুনাথপুরের হালিম মিয়া (৬০),

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আশালতা সরকার (৬৮) ও টাঙ্গাইল জেলার মধুপুরের সামাদ (৫৫)। মহিউদ্দিন বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছয়জনসহ কোভিড ইউনিটে মোট ৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪৮ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৭৭ টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের কোভিড শনাক্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম