ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মমেকে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২২,  5:41 PM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছেন আরও ১৯৯ জন। বুধবার সকালে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন। ডা. মহিউদ্দিন খান মুন জানান, মঙ্গলবার বার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচ জন উপসর্গে মারা যান।

তারা হলেন- টাঙ্গাইলের আরিফ (২২), মন্নাস আলী (৬০), ময়মনসিংহের তারাকান্দার জালাল উদ্দীন (৬৫), ত্রিশালের সবেদ আলী (৮০) ও কিশোরগঞ্জের শোভা (১৮)।  তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন শনাক্ত হয়েছেন ১৯৯ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে করোনা ইউনিটে ৪৪ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৭৭ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছেন ৮ জন রোগী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম