মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার
১৩ সেপ্টেম্বর, ২০২৬, 5:25 PM
NL24 News
১৩ সেপ্টেম্বর, ২০২৬, 5:25 PM
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার
মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নস্থ চঙ্গভান্ডা সাকিনে ইটাখোলা টু মঠখোলা আঞ্চলিক মহাসড়কের জনৈক ইসমাইল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর গত ০৫/০৯/২০২৬ খ্রিঃ রাত অনুমান ০০:৪০ ঘটিকায় অজ্ঞাত নামা ডাকাতরা পিকআপ গাড়ি দিয়ে বেরিকেড করে ২৬,১০০ পিস ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ি ড্রাইভার ও হেলপারকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ডাকাতি করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মূল্য অনুমান ২৩,৩০,৭৯৫/- টাকা। ঘটনার সময় ডাকাতরা ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার তাজুল ইসলাম (৪৮), ও হেলপার শাহাদাত হোসেন (৪০) দ্বয়কে গাড়ি থেকে নামিয়ে হাত পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়িতে উঠায়। দুজন ডাকাত ডিম ভর্তি পিকআপ গাড়িটি নিজেরা চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অন্য ডাকাতরা ড্রাইভার এবং হেলপারকে হাত, পা ও মুখ বাধা অবস্থায় হেতেমদী বাইপাস রাস্তার পাশে ফেলে যায়। এ সংক্রান্তে পিকআপ গাড়ির মালিক মো: মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় অভিযোগ দায়ের করিলে মনোহরদী থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০৯/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড; রুজু করা হয়। ঘটনার পরপরই পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জনাব আশিকুর রহমান, সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল জনাব রায়হান সরকার এবং অফিসার ইনচার্জ মনোহরদী থানা জনাব জাহাঙ্গীর বাদশাদের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন, মনোহরদী থানা, নরসিংদী সঙ্গীয় এএসআই(নিঃ)/ মোঃ রফিজ শেখ, এএসআই (নিঃ)/ মোঃ সোহানুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ নারায়নগঞ্জ ও নোয়াখালী জেলায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর মহাসড়ক হইতে ঘটনার সাথে জড়িত ০৪ (চার) জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতার কালীন তাদের নিকট হইতে ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র শস্ত্র ও গামছা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী ১২/০৯/২০২৬ তারিখ নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেনবাগ দক্ষিন বাজার হতে লুন্ঠিত ডিমের ক্রেতা ও ডাকাতদের পূর্ব পরিচিত জসিম উদ্দিনের হেফাজত হতে লুন্ঠিত মাহিন্দ্র পিকআপ গাড়ি, ডিমের ক্যারেট উদ্ধার এবং লুন্ঠিত ডিম বিক্রির নগদ ১০,০০০/- টাকা সহ ক্রেতা জসিম উদ্দিন'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে দুজন ডাকাত নিজেদের দোষ স্বীকার করে ও ডাকাতির ঘটনার সাথে জড়িত ০৫ জন ডাকাতদের নাম প্রকাশ করে বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত ডাকাতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা আন্ত: জেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে। গত ০৮/০৯/২০২৬ তারিখ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় একই ভাবে ডিমের গাড়ি ডাকাতি করে নিয়ে যায়। মনোহরদী থানায় গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী ১২/০৯/২০২৬ তারিখ সোনারগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেনবাগ বাজার জসিম উদ্দিনের নিকট হতে লুন্ঠিত ডিম উদ্ধার করে।
উদ্ধারকৃত লুণ্ঠিত মালামালের বর্ণনাঃ
১। মাহিন্দ্র পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন- ২১-৯৬৭২,
২। ৯৮ পিস ডিমের ক্যারেট,
৩। ডিম বিক্রির নগদ ১০,০০০/- টাকা।
উদ্ধারকৃত ডাকাতদের ব্যবহৃত মালামালের বর্ণনা:
১। মাহিন্দ্র পিকআপ গাড়ি, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো নং-১৯-২৯৯৮
২। দেশীয় অস্ত্র: ০৩ টি রামদা, ০২ টি লোহার রড, ০১ টি হাতুরী, ০২ টি স্ক্রু ড্রাইভার, ০১ টি তার কাটার প্লাস,
৩। ০৪ টি গামছা,
০৪। ০৩ টি মোবাইল।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। ইমন (২৮), পিতা- বাদশা মিয়া, মাতা- ববি আক্তার, সাং- বড় নগর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,
২। মো: রিফাত হৃদয় (২৮), পিতা-মো: মজিবুর রহমান, মাতা- মোছা: মিনা আক্তার, সাং- বড় নগর, থানা- সোনারগাঁও,
জেলা- নারায়নগঞ্জ,
৩। আবদুল্লা আল মুন্না ওরফে রোমান (২৭), পিতা- মো: জসিম উদ্দিন, মাতা- মোসা: মনি বেগম, সাং- গুনাইঘর, থানা-
দেবিদ্বার, জেলা- কুমিল্লা,
৪। রহমত আলী ওরফে জিল্লুর, পিতা- মো: রাজা মিয়া, মাতা- জানু বিবি, সাং- ভুইয়ার পাড়, থানা- ইটনা, জেলা-
কিশোরগঞ্জ, তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।
৫। জসিম উদ্দিন (৬০), পিতা- মৃত আবু তাহের, মাতা- রাজিয়া বেগম, সাং- বাবুপর, ইউপি- সেনবাগ পৌরসভা ০৯ নং ওয়ার্ড, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী।
-প্রেস বিজ্ঞপ্তি