ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মধ্যপ্রাচ্যে ঈদ কবে জানা যাবে আজ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে, ২০২৫,  9:10 PM

news image

পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা বিশ্বের মুসলমানরা। হাজযাত্রীরা ইতোমধ্যে পৌঁছেছেন সৌদি আরবে। তবে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা জানা যাবে আজ। মঙ্গলবার ( ২৭ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল দেশব্যাপী বাসিন্দাদের ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র মাস জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (২৭ মে) এ মাস শুরুর জন্য চাঁদ অন্বেষণ করা হবে। কাউন্সিলের ক্রিসেন্ট সাইটিং কমিটি বিশেষজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং সাধারণ মানুষকে জিলকদ মাসের ২৯তম দিনে অর্থাৎ ২৭ মে সূর্যাস্তের পর আকাশ পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। যারা চাঁদ দেখতে পাবেন, তাদের নির্দিষ্ট নম্বরে ফোন করে বা অনলাইনে জানানোর জন্য বলা হয়েছে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সে অনুযায়ী ২৮ মে জিলহজ মাস শুরু হতে পারে এবং ৬ জুন ঈদ উদযাপিত হতে পারে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে কাতার সরকার। গালফ অঞ্চলভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, কাতারে ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা ইসলামে আরাফাত দিবস হিসেবে পরিচিত এবং অন্যতম পবিত্র দিন হিসেবে বিবেচিত। যেহেতু ইসলামিক বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই এখনো কাতারে ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখে। সে অনুযায়ী, কাতারে ঈদের সম্ভাব্য দিন হতে পারে ৬ জুন। ২৭ মে সন্ধ্যায় কাতারের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা গেলে ৬ জুন ঈদ হবে, আর যদি চাঁদ না দেখা যায়, তাহলে ঈদ উদযাপন হবে ৭ জুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম