ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র আহত, থানায় অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২২,  2:02 PM

news image

পিরোজপুরের মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় অহিদুল হক জয় (১৬) নামে এক দশম শ্রেণীর স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের দাদী সাবেক ইউপি সদস্যা এমিলি বেগম বেগম বাদি হয়ে ৬ জন নামীয় ও অজ্ঞাত ৫ কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করে। কিশোর গ্যাং সদস্যেরা হলো- আবির (১৬), সিহাব (১৬), আহাদ (১৬), শরিফুল (১৬), নাঈম (১৬) ও সৈকত (১৬)।

এর সকলেই উপজেলার মিরুখালী ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীতে পড়–য়া কিশোর গ্যাং গ্রুপের সাথে অহিদুল হক জয়ও লেখাপড়া করে। ওই গ্যাং গ্রুপ জয়কে দীর্ঘদিন ধওে তাদের গ্রুপে চলতে বলে। জয় তাদের কথা প্রতাখ্যান করায় শনিবার ওই স্কুলে একটি অনুষ্ঠান চলাকালনি সময় কিশোর গ্যাং গ্রুপ জয়কে টেনে হিছড়ে স্কুল মাঠে নিয়ে দেশীয় অস্ত্রদিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে শিক্ষকদের সহযোগিতায় জয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঠবাড়িয় থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম