ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মঙ্গলবার সাতক্ষীরায় আসছেন ডা. শফিকুর রহমান

#

২৫ জানুয়ারি, ২০২৬,  4:58 PM

news image

মনিরুজ্জামান মনি: আগামী মঙ্গলবার সাতক্ষীরায় অনুষ্ঠিতব্য একটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে এ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ডা. শফিকুর রহমানের এই সফর বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তার উপস্থিতিতে জনসাধারণের মাঝে নৈতিকতা, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা পৌঁছে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দ ডা. শফিকুর রহমানের আগমনকে সফল করতে সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য নৈতিক নেতৃত্ব ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা জরুরি, যা জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম