ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের জনসভায় তারেক রহমান

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৬,  12:49 PM

news image

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠের নির্বাচনি জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ জনসভা শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টার আগে বিএনপি চেয়ারম্যান সভামঞ্চে উপস্থিত হন। এর আগে, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত হন। সরেজমিনে দেখা যায়, ভোর থেকে দলে দলে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পোলোগ্রাউন্ড মাঠ। মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ ২০ বছর পর শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামে এসে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে আজকের আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।  এদিকে সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম