ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভারতে বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৩,  8:15 PM

news image

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লায় এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের জয় ৭৩টিতে, বিপরীতে ভারতের জয় ৫৬। আর কোনো ফল আসেনি ৫ ম্যাচে। ওয়ানডে বিশ্বমঞ্চের পরিসংখ্যানে ব্যাকফুটে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের সঙ্গে সাতবারের দেখায় জয়হীন দ্য গ্রিন ম্যানরা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রেখেছে ভারতীয়রা। বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৯৯২ বিশ্বকাপ থেকে অপেক্ষা করতে হচ্ছে বাবর আজমদের। সাম্প্রতিক পারফরমেন্সেও পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সবশেষ ৫ দেখায় ভারতের জয় চারটি এবং পাকিস্তান জিতেছে মাত্র একটিতে।

ভারতের একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

পাকিস্তানের একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম