ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ভারতে বন্যা-ভূমিধসে ৩৩ জনের প্রাণহানি

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  5:22 PM

news image

ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে দেশটির হিমাচল প্রদেশের অন্তত ২২ জন। এর মধ্যে একই পরিবারে ৮ সদস্য রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। উত্তরাখণ্ডে মারা গেছেন চারজন। নিখোঁজ রয়েছেন ১০ জন। বিভিন্ন জায়গা থেকে অন্তত ১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ওড়িশায়ও চারজনের মৃত্যু হয়েছে। এ রাজ্যে অন্তত ৫০০টি গ্রাম পানিতে ডুবে গেছে। সাড়ে ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা তলিয়ে গেছে। এ রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন মাটির দেয়াল ভেঙে এবং দুইজন নদীতে ডুবে মারা গেছেন। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবারেও দেশটির পশ্চিম মধ্য প্রদেশ ও পূর্ব রাজস্থানে ভারী বর্ষণ হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম