ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে

#

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০২৫,  5:01 PM

news image

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠেছে বাংলাদেশ। আগে অবস্থান ছিল ১৮৩-তে। বুধবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এ তথ্য জানা যায়। ২২ বছরের অপেক্ষা ভেঙে শেখ মোরসালিনের দারুণ গোলেই ধাক্কা খায় ৪৬ ধাপ উপরের অবস্থানে থাকা ভারত। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের সঙ্গে মাঠে নামার আগে কাগজে-কলমে পার্থক্য ছিল বিশাল। কিন্তু বাস্তবে তা আর ফুটে ওঠেনি। লড়াই করেছে বাংলাদেশ, মাঠ ছেড়েছে ১-০ গোলের জয় নিয়ে। এর আগে নেপালের সঙ্গে ১৩ নভেম্বর অনুষ্ঠিত ম্যাচেও দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। দুটি গোলের লিড নিয়েও শেষ মুহূর্তের আঘাতে জয় হাতছাড়া হয়। ২-২ ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচে নেপাল ছিল বাংলাদেশের চেয়ে তিন ধাপ এগিয়ে তবু লড়াইয়ে পিছিয়ে পড়েনি বাংলাদেশ। নতুন র‍্যাঙ্কিংয়ে ১৭.১৩ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজদের ঝুলিতে, তাতে মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে যা ছিল ৮৯৪.০৬। অন্যদিকে বাংলাদেশের কাছে হারের পর বড় ধাক্কা খেয়েছে ভারত ৬ ধাপ পিছিয়ে ১৩৬ থেকে নেমে গেছে ১৪২ নম্বরে। দুই ধাপ পিছিয়েছে নেপালও (১৮২)। শীর্ষ স্থান এবারও অপরিবর্তিত রেখেছে স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চার নম্বরে আছে ইংল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম