ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীসহ দুইজন নিহতের ঘটনায় মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২১,  5:12 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) ও তার সহযোগী বাদল সরকারকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় নিহত এরশাদুলের বাবা নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে এজহারনামীয় ১৫ জন এবং অজ্ঞাত আরও ৩/৪ জন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, গতকাল রাতে মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। এর আগে ১৭ ডিসেম্বর রাতে কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও বাদল। এরশাদুল আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম