ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ বাতিল

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মে, ২০২২,  4:29 PM

news image

আগামী ১১ জুন ক্রিকেটের তীর্থ ভূমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার কথা ছিল ব্রাজিলের। তবে সেই ম্যাচ মাঠে গড়াচ্ছেনা। পূর্ব নির্ধারিত তারিখের ঠিক এক মাস আগে ম্যাচ না খেলার ঘোষণা দিল ব্রাজিল। বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সমন্বয়ক জুনিনিও পাওলিস্তা। কবে নাগাদ সেই ম্যাচ অনুষ্ঠিত হবে তারও নিশ্চয়তা দেয়নি ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় ব্রাজিল আগামী মাসে দুটি ম্যাচ খেলবে। এর একটি ২ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ও অন্যটি ৬ জুন জাপানের বিপক্ষে। যদিও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় আরও একটা ম্যাচ বাড়ার সম্ভাবনা আছে তাদের। ব্রাজিলের বিপক্ষে না খেললেও আগামী মাসে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনাও। ৬ই জুন আর্জেন্টিনা খেলবে ইসরায়েলের বিপক্ষে। এর আগে ১ জুন ইউরো জয়ী ইতালির বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা রয়েছে লিওনেল মেসিদের। ব্রাজিল-আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। সাও পাওলোর সেই ম্যাচ ৭ মিনিটের মাথায় পণ্ড হয় ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য এজেন্সির হস্তক্ষেপে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম