ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ব্যাংকিং-জ্বালানি খাত সংস্কারে আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  8:45 PM

news image

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি)। রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে দুই সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং  জ্বালানি খাতের সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি। এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে ব্যয় হবে। তবে কি পরিমাণ অর্থ সহায়তা দেবে তা এখনও নির্ধারণ হয়নি। এছাড়া কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামীতে নির্ধারণ করা হবে। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম