ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বোরো ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন, বাম্পার ফলনের আশা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৫,  10:41 PM

news image

বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে স্বস্তির হাসিমাখা মুখ যেন বলছে তাদের পরিশ্রম সার্থক। শেরপুরের নকলা উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় অনুকূল আবহাওয়া, যথাসময়ে সার বীজ প্রয়োগ আর পরিচর্চার পর এ বছর কাঙ্খিত বোরো ধানের আশা করছেন কৃষকরা। স্থানীয় কৃষকেরা জানান, চলতি বোরো মৌসুমে দেশি বিদেশি বিভিন্ন জাতের বোরো ধান তারা চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। একর প্রতি ৩-৫ মন ধান ঘরে উঠছে যার কাঁচা বাজারদর ৮৩০-৮৮০ টাকা। উপজেলার উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামের কৃষক হাবিবুর রহমান ও মুনছুর আলী মীর বলেন, ধানের ফলন মোটামুটি ভালোই হয়েছে। তবে খরচের তুলনায় দাম কিছুটা কম। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১২ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোর ধানের আবাদ করা হয়েছে। অর্জিত মোট আবাদের মধ্যে হাইব্রিড ৯ হাজার ৮১০ হেক্টর এবং উচ্চ ফলনশীল উফশী জাতের ধান আবাদ করা হয়েছে ২ হাজার ৬১৫ হেক্টরে। কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, বড় কোন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় না পড়লে চলতি মৌসুমে উপজেলায় অন্তত ২০০ কোটি টাকার ধান উৎপাদন হতে পারে। তাছাড়া উপজেলায় উৎপাদিত ধান থেকে ৫০৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. ছায়েদুল হক বলেন, প্রকৃত কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যের কৃষিযন্ত্র সমূহ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে পারলে দেশের কৃষি অর্থনীতি আরো দ্রুত সমৃদ্ধ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম