ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বেড়িবাঁধে ব্যবহৃত জিও বস্তা চুরি ঠেকাতে সাতক্ষীরার দ্বিপ ইউনিয়ন গাবুরায় মানববন্ধন কর্মসূচি

#

০৩ মে, ২০২৬,  6:16 PM

news image

মনিরুজ্জামান মনি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বেডিবাঁধে ব্যবহৃত জিও বস্তা চুরি ঠেকাতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় বাংলাদেশে লিঙ্গ-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস (GRDRRIB) প্রকল্পের বাঁধ সুরক্ষা দল (EPG) সদস্যদের উদ্যোগে এ কর্মসূচিত পালিত হয়।  ডুমুরিয়া "অদম্য নারী বাঁধ সুরক্ষা দল" এর সভাপতি আনজুমান নাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানাজ খাতুন ছালমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সোরা নির্ভীক নারী বাঁধ সুরক্ষা দলের সভাপতি শিরিনা খাতুন, সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, কোষাধ্যক্ষ শারমিন আক্তার, সদস্য আছিয়া খাতুন প্রমুখ। তারা বলেন, বেড়িবাঁধের গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো জিও ব্যাগ (বস্তা)। সরকার প্রতিবছর বেড়িবাঁধ সংরক্ষণে কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু অসাধু ব্যক্তি রাতের আধারে এসব জিও বস্তা চুরি করে নিয়ে যাচ্ছে, যা বাঁধের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি আমাদের এলাকার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ জিও বস্তা উদ্ধার করা হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। জিও বস্তা কাটা রোধ করা না গেলে ভবিষ্যতে মানুষের জীবন ও সম্পদ বড় ধরনের হুমকির মুখে পড়বে। এমতাবস্থায় জিও বস্তা কাটা রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।প্রসঙ্গত: এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে গাবুরা ইউনিয়নে জিআরডিআরআরআইবি নামক একটি প্রকল্প চলছে। সেই প্রকল্পের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম