ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি হরমুজের পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের ব্যাংককে অগ্নিকাণ্ডে ৩৭ মৃত্যু: বার মালিকের বিরুদ্ধে মামলা করবে পুলিশ তোরেসকে পেতে বার্সেলোনাকে প্রস্তাব পিএসজির ঝালকাঠির দুই বিদ্যালয়ে পাস করেনি কেউ মধ্য রাশিয়ায় কিয়েভের দূরপাল্লার ড্রোন হামলা, নিহত ১৩ আজ থেকে এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৬,  1:07 PM

news image

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার (৪ মে) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তারা এ অর্থ উত্তোলন করতে পারবেন। রোববার (৩ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানানো হয়। এর ফলে শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম