ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বেলাবতে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২২,  5:41 PM

news image

নরসিংদীর বেলাবতে ঘরে ঢুকে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই শিশুকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৪ দিন পরও মামলা গ্রহণ না করার অভিযোগ পরিবারের। তবে তদন্তের পর গতকাল সোমবার ( ২৪ জানুয়ারি) এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে বলে দাবি পুলিশের। এর আগে গত বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে বেলাব উপজেলার দেওয়ানের চর গাংকুলপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মেরাজ মিয়া (২২) পরিবারসহ পলাতক রয়েছে।

নির্যাতনের শিকার শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের বখাটে মেরাজ মিয়া জানালা দিয়ে ঘরে ঢুকে ৫ম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটিকে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যায়। ঘটনার পর রাতেই পরিবারের লোকজন থানায় অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার চার দিন পার হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের। পরে অসুস্থ হয়ে পড়লে রোববার বিকালে নির্যাতনের শিকার শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। শিশুটি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মেরাজ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে। এদিকে সোমবার দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তদন্তের পর এ ঘটনায় সোমবার বিকেলে মামলা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম