ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার

বৃষ্টির পানিতে ডুবে গেল আলু চাষির স্বপ্ন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  3:06 PM

news image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃষ্টিতে পানির নিচে ডুবে গেছে আলু চাষীদের স্বপ্ন। বৃষ্টির কারণে ডুবে গেছে আলু রোপণ করা জমিগুলো। চাষীরা বলছেন, এ সপ্তাহের মধ্যে যারা আলুর উত্তোলন  করতো তারা বেশ ক্ষতির আশঙ্কায় রয়েছেন। সরজমিনে উপজেলার  বিভিন্ন এলাকায় আলু ক্ষেতে গিয়ে দেখা যায়,

রোপণ করা আলুর সবগুলো ক্ষেতই বৃষ্টির পানিতে ডুবে গেছে। প্রতিটি জমিতেই চাষীরা ডুবে যাওয়া আলু তুলতে ব্যস্ত। উপজেলার বৈলতলী ইউনিয়নের আলু চাষী জামাল মিয়া জানান, তিনি ঋণ নিয়ে দুই একর জমিতে আলুর আবাদ করেছেন। সবটুকুই পানিতে নিমজ্জিত। উপজেলার শতাধিক কৃষকের ভাষ্য, ক্ষেতে অসময়ে বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে ফসলে পচন ধরে যাবে। এতে করে পচন ধরলে প্রতি একর ফসলের ক্ষতি দাঁড়াবে  প্রায় লাখ টাকা। চন্দনাইশ কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায়  চলতি মৌসুমে আলুর আবাদ হয়েছে ৫৮০ হেক্টর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা স্মৃতি রাণী সরকার বলেন" ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমন কোন তথ্য আমরা এখনো পাইনি,ক্ষতি থেকে রক্ষা পেতে  ক্ষেতের পানি নিস্কাসন করলে আশানুরুপ ফল পাওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম