ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৩,  3:04 AM

news image

ম্যাচ শুরুর আগেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে টসের পর নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছিল খেলা। কিন্তু এরপর খেলার মাঝে আরও দুই দফা বৃষ্টি হানে। ফলে খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির নাটকীয়তায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। তবে ইনিংসের ৩৪তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলেও আর নামা হয়নি মাঠে। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল নিউজিল্যান্ড। ইনিংসের শুরু থেকেই কিউই ওপেনারদের বেশ চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। কিন্তু ৪.৩ ওভারে দলীয় ৯ রানের মাথায় প্রথম দফায় বৃষ্টি শুরু হয়। এতে প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। খেলা শুরুর পর বল হাতে ঠিকই জ্বলে উঠেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। কিউই ওপেনার ফিন অ্যালেনকে উইকেটের পিছনে নুরুল হাসান সোহানের দারুণ এক ক্যাচে সাজঘরে ফেরান ফিজ। এতে দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। অ্যালেন ২০ বলে করেন মাত্র ৯ রান। এরপর তিনে ব্যাট করতে নামেন চাঁদ বোজ। দলীয় ১৬ রানের মাথায় তাকেও একই কায়দায় প্যাভিলিয়নে ফেরান মোস্তাফিজ। এতে দ্রুতই নিউজিল্যান্ডের ব্যাটারদের কোনঠাঁসা করে দেয় বাংলাদেশের বোলাররা। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন আরেক ওপেনার উইল ইয়ং ও মিডল অর্ডার ব্যাটার হেনরি নিকলস। তৃতীয় উইকেটে এই দুজনে মিলে ৯৭ রানের জুটি গড়েন, যা বাংলাদেশের মাটিতে এই উইকেট জুটিতে সর্বোচ্চ। এর মাঝে ৮৩ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন ইয়াং। তবে দলীয় সেঞ্চুরির পরে আবার ব্যাটিং বিপর্যয়ে পরে নিউজিল্যান্ড। দ্বিতীয় দফায় বৃষ্টি নামার আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড। খেলা পরিত্যক্ত হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম