ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

বুয়েটের সব পরীক্ষা স্থগিত

#

২৮ আগস্ট, ২০২৫,  12:48 PM

news image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক পর্যায়ের যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের আলোচনার মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার (২৭ আগস্ট) শিক্ষার্থীরা তাদের দাবি জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষর ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। পরে লাঠিপেটায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনায় কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম