ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রা আর নেই

#

স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৬,  5:13 PM

news image

ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রা আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিন্দ্রা। এর আগে ও পরে দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৭৮ সাল থেকে টানা ৩৬ বছর পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে অবসর নেন এই প্রভাবশালী ক্রিকেট সংগঠক। আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় পরিবর্তনের সঙ্গে বিন্দ্রার নাম ওতপ্রোতভাবে জড়িত। একসময় আইসিসির বড় টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ, শুধুমাত্র ইংল্যান্ডেই আয়োজন হতো। তবে ১৯৮৭ সালে সেই ধারা ভেঙে যায়। ওই বছর ভারত ও পাকিস্তান যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে, যা ইংল্যান্ডের বাইরে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নে ইন্দ্রজিত সিং বিন্দ্রার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বর্ষীয়ান ক্রিকেট প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিসিআই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বোর্ড জানায়, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখের সময়ে বোর্ড তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। শোক জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। তিনি বলেন, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক বলিষ্ঠ ব্যক্তিত্ব শ্রী ইন্দ্রজিত সিং বিন্দ্রার প্রয়াণে গভীর শোক জানাচ্ছি। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। ওম শান্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম