ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  5:11 PM

news image

গানের মানুষ হয়েও আসিফ আকবরের শিকড় ক্রিকেটে। নব্বইয়ের দশকের শুরুতে ঢাকার প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি। কুমিল্লার মাঠে স্কুলজীবন থেকেই ব্যাট-বলের সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়কও ছিলেন আন্তকলেজ ক্রিকেটে। গানে পথচলা শুরু হলেও খেলাধুলার সঙ্গে সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি তার। এবার সেই আসিফ আকবরই নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি লড়বেন বিসিবির পরিচালক পদে। বর্তমানে যুক্তরাষ্ট্রে শো করতে ব্যস্ত থাকা আসিফ নিউইয়র্ক থেকে এক দৈনিককে জানিয়েছেন নিজের লক্ষ্য। ‘কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের দাপট ছিল। অথচ এখন কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লিগই হচ্ছে না! বিসিবিতে সুযোগ পেলে প্রথম কাজ হবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনা।’ জেলা থেকে আসা অনেক পরিচালকই স্থানীয় ক্রিকেটে ভূমিকা রাখেন না। তবে আসিফ নিজেকে ব্যতিক্রম প্রমাণ করতে চান। তার ভাষায়, ‘কুমিল্লার তরুণরা মাঠমুখী হচ্ছে না। মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যা বেড়েছে। মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে পারলে তরুণদেরও সঠিক পথে রাখা যাবে। আমি চাই কুমিল্লা ও পুরো তরুণ সমাজের জন্য কাজ করতে।’ শুধু কুমিল্লা নয়, সুযোগ পেলে পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট নিয়েও কাজ করার স্বপ্ন দেখছেন এই সংগীতশিল্পী, ‘নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিটি জেলায় প্রতিভার অভাব নেই। প্রতিটি জেলার ক্রিকেট নিয়েই কিছু নতুন করার সুযোগ আছে।’ আসিফ জানান, শুরুতে তার নিজের বিসিবি কাউন্সিলর হওয়ার ইচ্ছা ছিল না। সাবেক ও বর্তমান ক্রিকেটার, স্থানীয় সংগঠকদের অনুরোধেই তিনি রাজি হয়েছেন। আগামী ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচন। এরই মধ্যে পরিচালক পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকলেও আসিফ আকবর ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ‘এখানে আমার টানা ১৪টি শো আছে। গানই আমার পেশা, তাই ছাড়তে পারি না। তবে নির্বাচনে অংশ নেব এখান থেকেই। কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি, তারাও আমাকে সমর্থনের আশ্বাস দিচ্ছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম