ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

বিষখালী-বলেশ্বরে গোপজালের নামে চলছে মাছ নিধন প্রক্রিয়া

#

২১ মার্চ, ২০২৩,  9:29 PM

news image

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় অবস্থিত গোপজাল ও বেহুন্দিজাল, এই মরন জালে মারা যাচ্ছে হাজারো  মাছের ডিম এবং বেশ কিছুদিন যাবত গোপজালে ইলিশের বাচ্চা ধরা পড়ছে।  ইলিশের বাচ্চা বিক্রয় করা ও ধরা সম্পূর্ণ নিষিদ্ধ  থাকার পরেও কিছু অসাধু জেলেরা বিভিন্ন ভাবে শিকার করে আসছে। প্রতিদিন মারা যাচ্ছে  হাজার হাজার ইলিশের বাচ্চা। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন শিকার করে আসছে। বর্তমানে বাজারে, মাছ বিক্রয় না করতে পেরে গ্রাম গঞ্জে বিক্রয় করে আসছে বর্তমানে নিষিদ্ধ থাকার কারণে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে  পাথরঘাটার বিভিন্ন গোপনীয় জায়গায় নিয়ে এবং তারা পরবর্তিতে শুটকি বানিয়ে বিক্রি করে। স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেব, প্রশাসন যদি ভালো করে নজরদারি দেয়।


তাহলে কখনোই আমাদের কাছে এই মাছ ধরা সম্ভব নয়। সাংবাদিক ও গবেষক সাফিকুল ইসলাম খোকন বলেন, এভাবে যদি প্রতিদিন হাজার হাজার মাছ মারা যায়। তাহলে  আমাদের যে মাছে ভাতে বাঙালি বলা হয়। এই ঐতিহ্যবাহিক কথাটি এক সময় আমাদের মাজখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। প্রশাসন যদি গুরুত্ব দিয়ে দেখে তাহলে হয়তো এই অবৈধ জাল বন্ধ করা সম্ভব। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আমরা প্রতিদিন  নদীতে অভিযান করে থাকি কিছু  অসাধু জেলে রয়েছে তারা বিভিন্ন সময় এই রকম কাজ করে আসছে।  আমরা খবর পাওয়া মাত্রই  ঘটনাস্থলে গিয়ে অপরাধী ব্যাক্তিকে জেল জরিমানা করে থাকি।  আমাদের এই  অভিযান অব্যাহত আছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম