ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বিশ্ব বসতি দিবস আজ

#

০৬ অক্টোবর, ২০২৫,  11:27 AM

news image

আজ ৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে— আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আলোচনা সভা। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, গোয়েন লুইস আলোচনা সভায় উপস্থিত থাকবেন। এছাড়া, র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ ৬ ও ৭ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে একটি প্রদর্শনীর আয়োজন থাকবে। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে। বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও ‘সবার জন্য আবাসন’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে এমআইএসটি’র প্রফেসর ড. সুদিপ্তী বিশ্বাস ‘রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস: ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপিয়ার্ডনেস’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদ সদস্য উষাতন মেহেরা খুশি ‘অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট এন্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ: ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরস এন্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভলপমেন্ট’ এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর ‘জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া, আজ সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম