ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

বিশ্বে করোনায় আরও ১৮৮২ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট, ২০২২,  4:09 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ১১৯ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৮০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮২ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দেড় শ। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার ৫১১ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২৬ হাজার ২৭৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪১৬ জনের এবং শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৮৮৪ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৬ হাজার ৯০০ জন এবং মৃত ২৭৩ জন। ইতালিতে আক্রান্ত ৪৫ হাজার ৬২১ জন এবং মৃত্যু ১৭১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। জাপানে মৃত ১২৫ জন এবং আক্রান্ত ১ লাখ ৯৫ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬৫ জন এবং আক্রান্ত ৪০ হাজার ৯৬৭ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৩২ জন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩৩ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম