ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপে একমাত্র মেসির দখলেই দুটি গোল্ডেন বল

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  4:35 PM

news image

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে লে আলবিসেলেস্তেদের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা অধিনায়ক লিওনেল মেসি। যার সুবাদে নিজেও জিতেছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার গোল্ডেন বলের পুরস্কার। মরুর বুকে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ মেটানোর দিনে অন্যসব রেকর্ডের সঙ্গে অনন্য এক রেকর্ড গড়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন তারকা মেসি। ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে কোনো ফুটবলার দুইবার টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার 'গোল্ডেন বল' জিততে পারেননি। সেই অসাধ্য কাজটিই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে করলেন এই ফুটবল কিংবদন্তি। গত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে শিরোপা খুইয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দলকে একা হাতে ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ ওই বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। তার ঠিক ৮ বছর পর এবার বিশ্বকাপ জয়ের সঙ্গে জিতলেন গোল্ডেন বলের পুরষ্কারও। এতেই বিশ্বকে আবারও নতুন করে জানান দিলেন কেন তিনিই সেরা। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে টুর্নামেন্টে ৭টি গোল করেছেন মেসি। যার মধ্যে ফাইনালে ফ্রান্সের বিপক্ষেই জোড়া গোল করেছেন তিনি। এছাড়াও টুর্নামেন্টে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল। তাতেই এ নিয়ে দ্বিতীয়বার গোল্ডেন বল জিতলেন পিএসজির এই তারকা। এমন কৃতিত্বের দিনে নিজেকে বিদায়ী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন মেসি। ১৯৮২ সালে এই পুরস্কার চালু হওয়ার পর ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা জিতেছিলেন এই পুরস্কার। আর দ্বিতীয়বার গোল্ডেন বল জিতে নিজেকে আরও অনন্য জায়গায় নিয়ে গেলেন এই আর্জেন্টাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম