ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন করেছে দ্য গার্ডিয়ান

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  9:57 PM

news image

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নামল কাতার বিশ্বকাপের। ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বীরত্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে ফুটবলে ফের লাতিন আধিপত্য ফেরার ইঙ্গিত দেয় আলবিসেলেস্তেরা। ফুটবল পরাশক্তি ফ্রান্সের সঙ্গে ১২০ মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই টুর্নামেন্টে নাটকীয়তার অভাব ছিল না। রেকর্ড সংখ্যক গোলের সঙ্গে নানান অঘটন, জার্মানির মতো দলের গ্রুপ পর্ব থেকে বিদায়, মরক্কোর সেমিফাইনাল খেলা, ব্রাজিলকে হারিয়ে ক্রোয়েশিয়ার শেষ চার, আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। নানা কারণেই কাতার বিশ্বকাপ দীর্ঘ দিন থাকবে আলোচনায়। এবারের বিশ্বকাপে বদলেছে অনেক রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড, যৌথভাবে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড, নকআউট পর্বে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও হয়েছে কাতারে। সব কিছু বিবেচনা করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে নিজেদের সেরা একাদশ নির্বাচন করেছে জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ানের নির্বাচিত সেরা একাদশে স্থান পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের চারজন। নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। এছাড়া রানার্সআপ দল ফ্রান্স থেকে নিয়েছে দুইজন। তবে চমকের বিষয় মরক্কো দলের তিনজন ঠাঁই পেয়েছেন এই স্কোয়াডে।  এছাড়া কোয়ার্টার থেকে বাদ পড়া ইংল্যান্ড দলের একজন ও সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া থেকে একজনকে রাখা হয়। তবে জায়গা হয়নি ব্রাজিলের কারোর।

চলুন দেখে নেয়া যাক গোল দ্য গার্ডিয়ানের চোখে সেরা একাদশ : 

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক, আর্জেন্টিনা), আশরাফ হাকিমি (মরক্কো), জন স্টোনস (ইংল্যান্ড), জসকো জিভারদিওল (ক্রোয়েশিয়া), নোসাইর মাজরাওই (মরক্কো), সোফিয়ান আমরাবাত (মরক্কো),অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা), আন্তেনিও গ্রিজম্যান (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা), জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা) ও কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম