ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’

বিশ্বকাপের উন্মাদনা: মোংলার চিলা ব্রিজে শোভা পাচ্ছে বিভিন্ন দলের ১৮০টি পতাকা

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৬,  11:08 AM

news image

মোংলার প্রত্যন্ত অঞ্চলের চিলা ব্রিজে এখন শোভা পাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ বিভিন্ন দেশের মোট ১৮০টি পতাকা। একেক দলের ভক্তরা তাদের পছন্দের পতাকা টানিয়েছেন ব্রিজের দুই পাশে। বড় দল আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকায় সজ্জিত হয়ে ব্রিজটি এখন দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে। বিকাল গড়াতেই বিভিন্ন দলের সমর্থকেরা ব্রিজের ওপর আড্ডা জমাচ্ছেন। ফুটবলকে ঘিরে সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতার আবহ বিরাজ করছে— কে কত বেশি ও বড় পতাকা টানাতে পারেন। তবে সবার মধ্যে রয়েছে আন্তরিকতা ও সম্প্রীতির বার্তা। সবাই মিলেমিশে খেলা দেখবেন, আনন্দ উপভোগ করবেন। কেউ যেন খেলা নিয়ে বাকবিতণ্ডায় না জড়ান, সে বিষয়েও তারা সতর্ক রয়েছেন। এদিকে পতাকায় সুসজ্জিত চিলা ব্রিজ দেখতে আশপাশের এলাকার লোকজন সেখানে ভিড় জমাচ্ছেন। চিলা গ্রামের বাসিন্দা আর্জেন্টিনা সমর্থক চন্দন সরকার বলেন, আমরা গ্রামের ফুটবলপ্রেমীরা আমাদের চিলা ব্রিজটি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের দলের পতাকা টানিয়েছি। ব্রিজটি পতাকা দিয়ে সাজিয়েছি মূলত আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে চাই। বর্তমানে বিশ্ব ফুটবল জোয়ারে ভাসছে। আমরা আশা করি ও বিশ্বাস করি এবার আর্জেন্টিনা শিরোপা জিতবে। একই গ্রামের ব্রাজিল সমর্থক চন্দ্রিকা মণ্ডল বলেন, ফুটবল বিশ্বকাপ ঘিরে চিলা ব্রিজ বিভিন্ন দলের পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আমরা শতভাগ আশাবাদী এবার ব্রাজিল জিতবে। তবে সকলের কাছে অনুরোধ, আমরা একসাথে খেলা দেখবো, আনন্দ করবো। কিন্তু কেউ কাউকে ট্রল করা থেকে বিরত থাকবো, কেউ যেন হানাহানিতে না জড়াই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম