ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপের আগে ডাচ দলের কোচিং স্টাফে ফন নিস্টলরয়

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬,  4:55 PM

news image

রিয়াল মাদ্রিদ ও ম‍্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয় আসন্ন বিশ্বকাপের আগে যোগ দিলেন নেদারল‍্যান্ডস দলের কোচিং স্টাফে। ডাচ ফুটবল অ‍্যাসোসিয়েশন শুক্রবার ফন নিস্টলরয়ের নিয়োগের কথা জানায়। এর আগেও দুই দফায় দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করেন তিনি, গাস হিডিঙ্ক ও ডেনি ব্লিন্ডের সময়ে সহকারী কোচ হিসেবে। ২০২৪ সালে সংক্ষিপ্ত সময়ের জন‍্য ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন ফন নিস্টলরয়। সবশেষ তিনি ছিলেন লেস্টার সিটির কোচ। দলটির অবনমনের পর ২০২৪-২৫ মৌসুম শেষে দুই পক্ষের সমঝোতায় সম্পর্ক ছিন্ন হয়। স্বদেশের জাতীয় দলে ফেরা ৪৯ বছর বয়সী নিস্টলরয়ের জন‍্য অনেক সম্মানের। “বিশেষ করে এটা ঘটছে বিশ্বকাপের মঞ্চে, তাতে এটা হয়ে উঠেছে আরও স্পেশাল। সহকারীসহ বিভিন্ন ভূমিকায় আমার কাজের অভিজ্ঞতা নিয়ে আমি জানি, এই পজিশন আমার জন‍্য মানানসই। সফল একটি টুর্নামেন্টে অবদান রাখতে এবং অর্থপূর্ণভাবে এই ভূমিকা পালন করার দিকে তাকিয়ে আছি আমি।” আগামী মার্চে মাঠে নামবে নেদারল‍্যান্ড। বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম‍্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও একুয়েডরের। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ‘এফ’ গ্রুপে আছে রোনাল্ড কুমানের দল। সেখানে তাদের অন‍্য তিন প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া ও ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল। আগামী ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল‍্যান্ডস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম