ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

বিয়ের এক সপ্তাহ না যেতেই সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

#

বিনোদন ডেস্ক

৩০ জুন, ২০২৪,  5:05 PM

news image

দিন কয়েক আগেই জহির ইকবালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মধ্য দিয়ে সাত বছরের সম্পর্কের শুভ পরিণয় ঘটে। অভিনেত্রীর গ্ল্যামারাস রিসেপশনের ঝলক বিগত কয়েক দিন ধরেই বলিপাড়ায় ‘হট টপিক’। তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটতে হল সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালকে। নবদম্পতিকে হাসপাতাল থেকে বের হতে দেখে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে।  মূলত ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এমন গুঞ্জনের ঘনঘটা। গত শুক্রবার বিকেলে জাহির-সোনাক্ষী মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেগিয়েছিলেন। নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছে যে- সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা? নেটপাড়ার একাংশের আবার ধারণা- বিয়ের আগেই সম্ভবত গর্ভধারণ করে ফেলেছেন অভিনেত্রী। কেউ কেউ অভিনেত্রী আলিয়া ভাটের কথাও মনে করিয়ে দেন। কারণ বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন আলিয়া। যদিও সোনাক্ষীকে ঘিরে এই গুঞ্জনের বাস্তব ভিত্তি নেই বলেই এখন পর্যন্ত মনে করা হচ্ছে। তাহলে কেন বিয়ের এক সপ্তাহের মধ্যেই কোকিলাবেন হাসপাতালে যেতে হল সোনাক্ষীকে? মূলধারার ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাবা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেইজন্যই নবদম্পতিকে সেখানে যেতে হয়। শ্বশুরের খোঁজ নিতে স্ত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে গিয়েছিলেন জহির ইকবালও। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রবীণ এই অভিনেতা বর্তমানে সুস্থই রয়েছেন। এর আগে, সোনাক্ষী ও জহিরের ভিন্নধর্মী বিয়ে নিয়েও কম জল ঘোলা হয়নি। বহুদিনের সম্পর্ক থাকলেও বিয়েতে মত ছিল না বাবা শত্রুঘ্ন সিনহাসহ পুরো পরিবারের। যদিও পরে বাবার উপস্থিতিতেই বিয়ে করেন সোনাক্ষী ও জহির। এই বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম