ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বিজয়নগরে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

#

২২ ডিসেম্বর, ২০২১,  7:23 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জঙ্গলে রিয়াদ (৯) বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জঙ্গল থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ। শিশু রিয়াদ উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান সত্যতা নিশ্চত করে বলেন, চম্পকনগর জামালপুর মসজিদের উত্তর পাশের একটি জঙ্গলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির নাক থেকে রক্ত বের হচ্ছিলো এবং মুখে ও গলায় দাগ ছিলো। প্রাথমিকভাবে মনে হচ্ছে ছেলেটিকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম