ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

বিচ্ছেদের পর বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি

#

বিনোদন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:34 AM

news image

ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর এবার সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। বর্তমানে রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী ঈশা অভিযোগ করেছেন, বাদশার সঙ্গে সম্পর্কে থাকাকালে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতারণার শিকার হয়েছেন।


সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন ঈশা। একপর্যায়ে কণিকা জানতে চান, ঈশা কী ধরনের প্রতারণার মুখোমুখি হয়েছিলেন—শারীরিক, মানসিক, নাকি সামাজিক। জবাবে ঈশা জানান, তিনি শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই প্রতারণার শিকার হয়েছেন।


ঈশার ভাষ্য, বাদশা সম্পর্কটি চালিয়ে যেতে চাইলেও প্রয়োজনীয় দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। নিজের অন্ধ বিশ্বাসের কথা অস্বীকার করে তিনি জানান, সম্পর্কের বিভিন্ন পর্যায়ে অনেক কিছু নিয়ে তার সন্দেহ তৈরি হয়েছিল। তবে ভালোবাসার কারণে সেসব বিষয় এড়িয়ে গেছেন তিনি।


ঈশা বলেন, সম্পর্ক চলার সময় বিভিন্ন বিষয়ে সন্দেহ হলেও তিনি নিজেকেই বারবার বুঝিয়েছেন। কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পর তার উপলব্ধি হয়েছে, এতদিন ধরে তাকে বোকা বানানো হয়েছে।


এ ছাড়া বাদশার সামাজিক পরিমণ্ডল নিয়েও অভিযোগ করেন ঈশা। তার দাবি, বাদশা তাকে নিজের পুরো বন্ধু বা পরিচিত মহলের সঙ্গে কখনোই সম্পৃক্ত করেননি। বরং নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখা হয়েছিল।


বাদশার সম্পর্কের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন ঈশা। তার অভিযোগ, নিজের সুবিধার জন্য জীবনে এমন কাউকে রাখতে চান বাদশা, যার কাছ থেকে কোনো না কোনোভাবে সুবিধা পাওয়া যাবে; কিন্তু এর বিপরীতে সম্পর্কের দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম