সংবাদ শিরোনাম
বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২৬, 12:18 PM
নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২৬, 12:18 PM
বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অর্থনৈতিক দুর্নীতির চেয়েও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে। রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে এ মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, হাতে গোনা কয়েকজন বিচারকের বিরুদ্ধে অসততার অভিযোগ আছে। যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে; তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে সরকার। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের মতোই ৯০ এবং ২৪ এর গণহত্যাকারীদের বিরুদ্ধেও আমরা কথা বলবই।
সম্পর্কিত