ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগ ব্যাশে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬,  4:57 PM

news image

ডেভিড ওয়ার্নার কীর্তিটা ব্রিসবেনে গড়তে পারতেন, কিন্তু সেই দিন ব্রিসবেন হিটের বিপক্ষে প্রান্ত বদল করার সময় ৮২ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল। ওয়ার্নারের সেই আক্ষেপ কাটিয়ে শুক্রবার তিনি নিজেকে প্রমাণ করেছেন। সিডনি সিক্সার্সের বিরুদ্ধে খেলা ম্যাচে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি নিজের দশম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেছেন। এই ইনিংসে ৪ ছক্কা ও ১১ চারের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। সেঞ্চুরির তালিকায় ওয়্যার্নার এখন তিনে উঠে গেছেন, সমান ৯ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি ও রাইলি রুশোকে পেছনে ফেলে। ওয়্যার্নারের আগে কেবল দুজন—১১ সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটার বাবর আজম এবং ২২ সেঞ্চুরির সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। বিগ ব্যাশ লিগে ওয়্যার্নারের ছন্দও চোখে পড়ার মতো। বয়সের গোধূলি লগ্নে পৌঁছলেও তিনি রানের ধারা অব্যাহত রেখেছেন। সর্বশেষ চার ম্যাচে প্রতিটিতেই করেছেন অর্ধশতাধিক রান, যার মধ্যে দুটি সেঞ্চুরি। তার সর্বশেষ ইনিংসের রানের হিসাব: ১১০*, ৮২, ৬৭* ও ১৩০*।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম