ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

বিআরটিএ'র সঙ্গে বৈঠকে পরিবহন মালিকরা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২১,  1:08 PM

news image

ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা। রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বুধবার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই দিন মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার রাতে বাসের ভাড়া পুনর্নির্ধারণ করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএকে চিঠি দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে শুক্রবার থেকে শুরু হয় গণপরিবহন ও পণ্য পরিবহন ধর্মঘট। শনিবার দুপুরের পর থেকে শুরু হয় লঞ্চ ধর্মঘটও। এতে কার্যত অচল হয়ে যায় গোটা দেশ। চরম দুর্ভোগে পড়ে মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম