ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৬,  8:39 PM

news image

রাঙামাটির বিলাইছড়ি থেকে নৌপথে বাড়ি ফিরতে গিয়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়েছেন মো. মাসুদ (৫০) নামে এক বিএনপি নেতা। শনিবার (১৮ জুলাই) হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৌসুমি ফল ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার কাজ শেষে বিলাইছড়ি ফারুয়া বাজার থেকে নৌপথে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে, তিনি সেখানে ছিলেন না। এরপর থেকেই তিনি নিখোঁজ। কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ জানান, খবর পেয়ে নৌবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পরে নৌবাহিনীর ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান চালায়। রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে, এখন পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো সন্ধান মেলেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম