ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৬,  11:02 AM

news image

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস সতর্ক করে বলেছে, ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়তে বা চীনে ফিরে যেতে হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে জানা গেছে, ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের সরিয়ে নিতে নতুন করে একটি উদ্ধার অভিযান শুরু করছে বেইজিং। এ অভিযানে মিশর সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করা হবে বলে জানিয়েছে চীনা দূতাবাস। দূতাবাসের মতে, ইসরায়েলের ওপর সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হতাহতের সংখ্যা ও সম্পদের ক্ষতি বাড়ছে। অনেক ক্ষেত্রে নাগরিকরা সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটছে। এছাড়া এখনো যারা ইসরায়েলে অবস্থান করছেন, তাদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। সূত্র: আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম