ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

বামনায় র‌্যাবের অভিযানে ৪৮হাজার পিচ ইয়াবাসহ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  2:33 PM

news image

নুর হোসেইন :
বরগুনার বামনায় ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলাম সিকদার (৪২) কে ৪৮ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-৮। নজরুল ইসলাম বামনা উপজেলার পূর্বসফিপুর গ্রামের মৃত আবু হাশেম সিকদারের পুত্র। র‌্যাব সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার বিকালে র‌্যাব-৮পটুয়াখালী কোম্পানীর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলাামের রান্না ঘরে মাটিতে পুত্রে রাখা ৪৮হাজার পিচ ইয়াবা উদ্ধার করে এবং নজরুল ইসলামকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১কোটি ৪৪লক্ষ টাকা। 

এলাকাবাসী জানায় নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ট্রলারে চাকুরী করেন। তবে মাঝে মধ্যে তাকে বাড়ীতেও দেখা যায়। র‌্যাব-৮পটুয়াখালী কোম্পানীর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলামের জানান,


গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ৪৮ হাজার পিচ ইয়াবাসহ নজরুল ইসলাম সিকদারকে গ্রেফতার করতে সক্ষম হই। নজরুল ইসলাম দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। নজরুল ইসলাম প্রকৃত পক্ষে জেলে হলেও সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে র‌্যাব বাদী হয়ে বামনা থানায় মামলা দায়ের করেন। বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশিরুল আলম জানান  র‌্যাব পটুয়াখালী বাদী হয়ে নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০২, তারিখ ০৫/০২/২০২২।  নজরুল ইসলামকে কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম